ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

দেশের বাজারে কমল সোনার দাম

দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি (পাকা সোনা) সোনার দাম কমার প্রেক্ষিতে এ দাম কমানো হয়। সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতিভরি সোনার দাম হয়েছে ৯২ হাজার ২৬২ টাকা।


আগামীকাল রবিবার (০৫ ফেব্রুয়ারি) থেকে সোনার নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।


এর আগে গত বছরের ১৩ নভেম্বর থেকে এ বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত মোট চয়বার দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়। এতে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছে সোনা। সর্বশেষ ১৫ জানুয়ারি দাম বাড়ার মাধ্যমে ভালো মানের এক ভরি সোনার দাম হয় ৯৩ হাজার ৪২৯ টাকা। এর আগে কখনো দেশের বাজারে সোনার ভরি ৯৩ হাজার টাকা স্পর্শ করেনি। রেকর্ড দাম হওয়ার পর এখন সোনার দাম কিছুটা কমল।


বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটি শনিবার (০৪ ফেব্রুয়ারি) বৈঠক করে এই দাম কমানোর সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ সই করা এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর এ সিদ্ধান্ত জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা ৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑